Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শরিয়াহ আইন ছাড়া দেশে শান্তি আসবে না: ফয়জুল করিম

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

শরিয়াহ আইন ছাড়া দেশে শান্তি আসবে না: ফয়জুল করিম

নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। ছবি: যুগান্তর

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, হাজার বার দল এবং নেতা পরিবর্তন করলেও যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না করবেন, যতদিন শরিয়াহ আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নাটোর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, আমরা অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ৫ই আগস্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু সে আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। দেশে চাঁদাবাজি বেড়েছে, ঘুষ বেড়েছে, ডাকাতি-ছিনতাই-ধর্ষণ বেড়েছে। কোনো কিছুই কমে নাই। কাজেই আমাদের সব দেখা শেষ, সব দলের নীতি-আদর্শ-শাসন দেখা শেষ। এখন আমরা দেশে ইসলামী হুকুমত দেখতে চাই। শরীয়া আইন বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, আলেম-ওলামাগণ নবী-রাসূলগণের ওয়ারিশ। ওয়ারিশ হিসেবে এই দায়িত্ব আপনার একা পালন করা অনেক কষ্টকর। সেজন্য তাকওয়ার ভিত্তিতে চলতে কোনো একটি দলের সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে, যাতে আপনি আপনার দ্বীনি কোনো ভাই বিপদে পড়লে বা ব্যথিত হলে তার পাশে গিয়ে দাঁড়াতে পারেন।  

প্রধান অতিথি অনুষ্ঠান শেষে মুফতি আবু হানিফকে সভাপতি ও মুফতি আব্দুর রাকীবকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের নাটোর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। 

সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি মুফতি আবু হানিফের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা আল্লামা আব্দুল হক আজাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবুল হোসেন ও খামার পাথুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিহাব উদ্দিন।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুরুদাসপুর মহিলা দল নেত্রীর দোকান-স্টোররুমে দুর্বৃত্তদের আগুন

গুরুদাসপুর মহিলা দল নেত্রীর দোকান-স্টোররুমে দুর্বৃত্তদের আগুন

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

যুগান্তরে সংবাদ প্রকাশ চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

সাবেক মেয়র-সাংবাদিকসহ আ.লীগের ৩৮ জনের নামে মামলা

১৬ বছর আগে হত্যাচেষ্টা সাবেক মেয়র-সাংবাদিকসহ আ.লীগের ৩৮ জনের নামে মামলা

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

আরও পড়ুন

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী— এদের রুখে দেওয়া ইমানি দায়িত্ব: জয়নুল আবেদীন

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী— এদের রুখে দেওয়া ইমানি দায়িত্ব: জয়নুল আবেদীন

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

শরিয়াহ আইন ছাড়া দেশে শান্তি আসবে না: ফয়জুল করিম

শরিয়াহ আইন ছাড়া দেশে শান্তি আসবে না: ফয়জুল করিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম