Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

Advertisement

এক দিনেই সুখবর পেলের যশোরের ১৪৯ জন তরুণ ও তরুণী। যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে বাড়ি ফিরলেন ওই তরুণ-তরুণীরা। এদের মধ্যে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা দিশাহীন ৩৩ নারী রয়েছেন।

মেলায় এসে চাকরি পাওয়ায় তারা বেজাই খুশি। মানবপাচারের শিকার সারভাইভারদের টেকসই পুনর্বাসনের লক্ষ্য নিয়ে মঙ্গলবার যশোর কারিগরি প্রশিক্ষণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে দিনব্যাপী যৌথভাবে চাকরি মেলার আয়োজন করে মানবাধিকার সংস্থা রাইটস যশোর ও টিটিসি।

সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

পরে আলোচনা সভা শেষে দুইজন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি।

রাইটস যশোর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর পলেটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ মোস্তাফিজুর রহমান, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিত, যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম।

আয়োজকরা জানান, সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত চাকরি মেলায় এক হাজার ৩২২ জন আবেদনপত্র জমা দেন। ২১টি চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে ৬৯১ জন চাকরি প্রার্থীকে। চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ১৪৯ জন। এর মধ্যে ৩৩ জন পাচারের শিকার হওয়া নারী রয়েছেন।

নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বসিত চৌগাছার মেহরাব হোসেন বলেন, ভাবতেই পারিনি মেলায় এসে চাকরি পাব। চাকরিটা পেয়ে খুবই খুশি হয়েছি।

এ বিষয়ে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের টেকসই পুনর্বাসন করতেই চাকরি মেলার আয়োজন করা হয়। মেলায় যোগ্যতাসম্পন্ন বেকাররাও চাকরি পেয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিতরা পর্যায়ক্রমে চাকরি পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

যশোরে ১৪ মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

যশোরে ১৪ মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত

সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত

‘থেমে যাওয়া ভালো’ লেখা চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু

‘থেমে যাওয়া ভালো’ লেখা চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম