Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘থেমে যাওয়া ভালো’ লেখা চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

‘থেমে যাওয়া ভালো’ লেখা চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু

ছবি: সংগৃহীত

Advertisement

যশোর সদরের ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের বাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসব বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়।

স্কুলশিক্ষক শিমুল হোসেন জানান, সকালে তার স্ত্রী মর্নিংওয়াকে যাওয়ার সময় প্রথম বস্তু দুটি দেখতে পান। তবে তিনি বুঝতে পারেননি সেগুলো কী। পরে সকাল সোয়া ৭টার দিকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার সময় বোমাসদৃশ বস্তু দুটি ও চিরকুটটি তার (শিমুলের) নজরে আসে। বিষয়টি তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। এরপর পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।

তিনি জানান, কম্পিউটারে কম্পোজ করা চিরকুটে লেখা রয়েছে, ‘ভালো হয়ে যা শুয়ো... বাচ্চা, তুই এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি। তোকে শেষবারের মতো বললাম তুই কি বা... বা... হয়েছিস। আর কেউ পারে না কাজ করতে, এটা বুঝাস নাকি। আবার বললাম থেমে যাওয়া ভালো, শুয়ো... বাচ্চা।’

তবে কারা, কেন এই হুমকিপত্র দিয়েছে, সে বিষয়ে কিছু বলতে না পারলেও শিমুল হোসেন বলেন, তিনি সরেমনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক কাজ করেন। হয়তো এসব কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটাতে পারে।

তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে বিষয়টি দেখতে পান তিনি।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর মামুনুর রশিদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাসদৃশ বস্তু দুটি নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে পুলিশের বিভিন্ন টিম অনুসন্ধান করছে। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

আরও পড়ুন

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

‘থেমে যাওয়া ভালো’ লেখা চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু

‘থেমে যাওয়া ভালো’ লেখা চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু

গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

লগি-বৈঠা নিয়ে আ.লীগের মিছিল, ছত্রভঙ্গ করে দিল বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম