Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

যশোরের আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ। ছবি: যুগান্তর

Advertisement

যশোর শহরের দুটি আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে প্রথমে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে যশোর শহরের প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি সিভিল কোর্ট মোড়ে পরপর দুটি বিকট শব্দ শুনতে পাওয়া যায়। পরে দেখা যায় জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের চিহ্ন। কারা ককটেল নিক্ষেপ করেছে, তা কেউ দেখতে পায়নি।

খবর পেয়ে যশোর জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক নুর ইসলাম ঘটনাস্থলে যান। তিনি আদালতের দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন। 

নুর ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্যসচিব আনসারুল হক রানা।

এ সময় এম তমাল আহমেদ বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে একটি চক্র সারা দেশে বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যশোরের বিভিন্ন স্থাপনায়ও আগুন ও বোমা হামলার ঘটনা ঘটানো হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক বদরুজ্জামান মোল্লা বলেন, সন্ধ্যার পর প্রেস ক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ বিষয়টি অনুসন্ধান করছে।

এদিকে, জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের পরপরই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।ককটেলটি আদালতের বিচারকদের গাড়ি রাখার স্থানে পড়ে বিস্ফোরিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনের সাজা

১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনের সাজা

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন পণ্যসহ ট্রাক আটক

মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন পণ্যসহ ট্রাক আটক

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে বিএনপি নেতা খুন

ফুফাতো ভাইয়ের হাসুয়ার কোপে বিএনপি নেতা খুন

আরও পড়ুন

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবারের সন্তোষ প্রকাশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম