Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বহিষ্কৃত শিক্ষার্থী মো. রায়হান খান।

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে সাময়িক বহিষ্কার করেন। 

এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী রায়হান খান বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সঙ্গে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

আরও পড়ুন

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম