Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কা ও উদ্বেগের কারণে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী। এরই মধ্যে বুধবার (১১ নভেম্বর) দুই শিক্ষার্থী চীনে ফিরে গেছেন। আগামী ১৩ নভেম্বর বাকি ছয়জনের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার। এর আগে বুধবার সন্ধ্যায় হলের বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে শিক্ষার্থীদের উদ্বেগ ও মতামত শোনার পাশাপাশি তাদের আশ্বস্ত করেন।

জানা যায়, চীনের ওই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বল্পমেয়াদি (শর্ট কোর্স) প্রোগ্রামে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা শেষে তাদের দেশে ফেরার কথা ছিল। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ পরিস্থিতিতে কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন তারা।

অধ্যাপক এম এ কাউসার যুগান্তরকে বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ তৈরি হওয়ায় তারা আগেই চলে যাচ্ছে। দুজন ইতোমধ্যে চলে গেছে। বাকি যে ছয়জন আছে, তারা যাওয়ার টিকিটও কনফার্ম করেছে।

তিনি আরও বলেন, বুধবার বাকি শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে তাদের মতামত নিয়েছি। তারা জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোনো সিদ্ধান্ত নিলে আমাদের জানাবে।

বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করার বিষয়ে তিনি বলেন, তাদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। আমরা বলেছি, প্রয়োজনে দুই সপ্তাহ আগে চলে যেতে পারে। তাদের পরীক্ষাও এখানে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও সরকার নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে। হলের নিরাপত্তাও বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য যেসব স্থান চিহ্নিত করা প্রয়োজন, সেগুলোর তালিকা দেওয়া হয়েছে। তাদের আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করেছি।

তিনি জানান, ওই আটজনের বাইরে হলটিতে আরও প্রায় ২০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। তাদেরও ডেকে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও  তন্বী বরখাস্ত

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও তন্বী বরখাস্ত

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

আরও পড়ুন

প্রতি শিক্ষা বোর্ডের ১০০ মেধাবী পাচ্ছেন ল্যাপটপ, তালিকা হবে যে প্রক্রিয়ায়

প্রতি শিক্ষা বোর্ডের ১০০ মেধাবী পাচ্ছেন ল্যাপটপ, তালিকা হবে যে প্রক্রিয়ায়

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

চবির হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

চবির হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম