Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও তন্বী বরখাস্ত

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও  তন্বী বরখাস্ত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সাময়িক বরখাস্ত হওয়া এস্টেট অফিসের কর্মচারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা মারার জন্য এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরে এক কর্মচারী বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে ওই কর্মচারীকে ডেকে পাঠানো হলেও তিনি উপস্থিত হননি। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী। তিনি শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনেও সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

অন্যদিকে বরখাস্ত হওয়া কর্মচারী হলেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। তিনি জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ছিলেন। 

এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হিসেবেও পরিচিত তিনি। ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিলে তাকে অংশ নিতে দেখা যায়।

এদিকে, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ঢাবির কর্মচারী বরখাস্ত

ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ঢাবির কর্মচারী বরখাস্ত

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

আরও পড়ুন

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও তন্বী বরখাস্ত

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও  তন্বী বরখাস্ত

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম