Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

বুয়েটে ১৬ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

Advertisement

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারির পর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও (বুয়েট) এ সিদ্ধান্ত মানছে না। বিশ্ববিদ্যালয়টি পূর্বনির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বুয়েটের ওয়েবসাইটে দেওয়া এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের ১৬ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক হয়। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।

ইউজিসির ওই বৈঠকের পরও বুয়েট কর্তৃপক্ষ পূর্বঘোষিত সময়সূচিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে। 

গত ৭ নভেম্বর বুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান জানিয়েছিলেন, ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানিয়েছিলেন, এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরা বুয়েটে ভর্তির আবেদন করতে পারবেন। তবে পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকার সম্ভাবনা কম। কারণ, তাদের প্রাপ্ত নম্বর তুলনামূলক কম থাকবে।

জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পর্ব ছিল না। শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। এবারও একই পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক ড. মো. কামরুল হাসান জানিয়েছিলেন, শিগগির বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সেখানে ভর্তির আবেদন শুরুর তারিখসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৫০ বছর পূর্তিতে বুয়েটের ১৪তম মহাপুনর্মিলনী শুরু ৬ জানুয়ারি

১৫০ বছর পূর্তিতে বুয়েটের ১৪তম মহাপুনর্মিলনী শুরু ৬ জানুয়ারি

কর্মজীবনে মানবিকতা ও কৃতজ্ঞতাবোধ বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

কর্মজীবনে মানবিকতা ও কৃতজ্ঞতাবোধ বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল ইউজিসি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল ইউজিসি

ঢাবির পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না

ঢাবির পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না

আরও পড়ুন

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

১৫০ বছর পূর্তিতে বুয়েটের ১৪তম মহাপুনর্মিলনী শুরু ৬ জানুয়ারি

১৫০ বছর পূর্তিতে বুয়েটের ১৪তম মহাপুনর্মিলনী শুরু ৬ জানুয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

পেছাল রাবির ভর্তি পরীক্ষা, কবে কোন ইউনিটের পরীক্ষা

পেছাল রাবির ভর্তি পরীক্ষা, কবে কোন ইউনিটের পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম