Logo
Logo
×

Advertisement

জাতীয়

কর্মজীবনে মানবিকতা ও কৃতজ্ঞতাবোধ বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

কর্মজীবনে মানবিকতা ও কৃতজ্ঞতাবোধ বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

Advertisement

শিক্ষাজীবনে অবদান রাখা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং কর্মজীবনে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু কর্মসংস্থান বা অর্থনৈতিক সাফল্য অর্জন নয়, মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা। প্রকৃত সাফল্য ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার মধ্যে নিহিত।

মঙ্গলবার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন। সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত।

নবীন স্নাতকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, তাদের সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক, বন্ধু ও সমাজের অনেক মানুষের অবদান রয়েছে।

গৃহসহায়ক, রিকশাচালক ও নিরাপত্তাকর্মীরাও তাদের শিক্ষাজীবনের পথ সহজ করেছেন। তাই সবার অবদান স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

তিনি বলেন, নৈতিকতাহীন শিক্ষা মানুষকে দক্ষ করতে পারে, কিন্তু সেই দক্ষতা মানবকল্যাণে ব্যবহারের দিকনির্দেশনা দিতে পারে না। তাই পেশাগত দক্ষতার পাশাপাশি চরিত্র, প্রজ্ঞা, বিবেক ও মানবিক গুণাবলির বিকাশ জরুরি। জীবনে বড় সাফল্য অর্জন করলেও সততা ও ন্যায়বোধ বিসর্জন দেওয়া যাবে না।

দেশের অর্থনৈতিক লক্ষ্য তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি নতুন উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টি দেশের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, সততা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি গবেষণার সুযোগ, শিক্ষকদের সক্ষমতা ও সুশাসন বাড়ানোর আহ্বান জানান।

নবীন স্নাতকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নৈতিক নেতৃত্বে গড়ে উঠবে সমৃদ্ধ, মানবিক ও আলোকিত বাংলাদেশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল ইউজিসি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল ইউজিসি

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান

আরও পড়ুন

রেলওয়ে-পাসপোর্ট অফিস-সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

রেলওয়ে-পাসপোর্ট অফিস-সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

১৫ বছরের পুরোনো দুটি বিমান ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি

১৫ বছরের পুরোনো দুটি বিমান ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি

কর্মজীবনে মানবিকতা ও কৃতজ্ঞতাবোধ বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

কর্মজীবনে মানবিকতা ও কৃতজ্ঞতাবোধ বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম