Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

আব্দুল কাদের। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে উপাচার্য ও প্রক্টরকে দায়িত্বের খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন আব্দুল কাদের। গত দুই দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি লেখেন, ‘দুইদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। আজকে একাডেমিক ভবনে ককটেল বিস্ফোরণে একজন মারাত্মকভাবে আহত হয়েছে। ক্যাম্পাস পুরাপুরি অরক্ষিত; এমন পরিস্থিতিতেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা গেল না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল কাদের। তিনি লেখেন, ‘বর্তমানে ঢাবিতে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রক্টর আছে কিনা, জানা নাই। উল্লেখযোগ্য কোনো কাজে তার তৎপরতা দেখার সুযোগ হয়ে ওঠেনি বিগত কয়েক মাসে। এমন অথর্ব ব্যক্তিরে বিএনপি বানাইছে প্রক্টর!’

পোস্টে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করেন তিনি। আব্দুল কাদের লেখেন, ‘৩ আগস্ট হাসিনার পক্ষে রেজিস্ট্রার ভবনে মিছিল করা প্রত্যেকটা কর্মকর্তা-কর্মচারী এখনো বহাল তবিয়তে আছে, শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, মামলায় অভিযুক্ত ছাত্রলীগের বিরুদ্ধেও না। বর্তমান নাশকতার সঙ্গে এদের সংশ্লিষ্টতা অবশ্যই আছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিক; আর নিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিক।’

ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণ বা কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহির মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়ে আব্দুল কাদের লেখেন, ‘ক্যাম্পাসে আর একটা ককটেল বিস্ফোরণ হলে, কোনো শিক্ষার্থী ভাই-বোনের ন্যূনতম কিছু হলে আমরা ভিসি-প্রক্টর থেকে সেটার খেসারত আদায় করে ছাড়ব। কথা ক্লিয়ার।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

পূর্বঘোষিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা, কয়েক বিভাগে শর্ত শিথিল

পূর্বঘোষিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা, কয়েক বিভাগে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না পেছানোর সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না পেছানোর সিদ্ধান্ত

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় জানা গেল

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় জানা গেল

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

আরও পড়ুন

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের খাবারে মিলছে টিকটিকি-তেলাপোকা

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের খাবারে মিলছে টিকটিকি-তেলাপোকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম