Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর আটক দুজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক সময়ে টিএসসি, প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় টিএসসি এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া শাহবাগ এলাকাতেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে উদ্যানের দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মেট্রোরেলের পাশের টিএসসি গেটে বিস্ফোরণের পর কয়েকজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করেন।

ঘটনার পরপরই ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

প্রাথমিকভাবে এসব বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ করা হলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই বিপ্লবের চেতনা ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী

জুলাই বিপ্লবের চেতনা ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

বিপ্লব ও সংহতি দিবস ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

আরও পড়ুন

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

স্কুল-কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ মাউশির

স্কুল-কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ মাউশির

জুলাই বিপ্লবের চেতনা ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী

জুলাই বিপ্লবের চেতনা ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম