Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিপ্লব ও সংহতি দিবস

ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

Icon

ঢাবি প্রতনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

Advertisement

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আজও প্রদর্শনী চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, আয়োজক কমিটির আহবায়ক আনিসুর রহমান খন্দকার অনিকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশকে অন্য একটি দেশের ওপর নির্ভরশীল করে রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশের নিজস্ব শক্তি ও স্বকীয়তা রয়েছে। কোনো দেশের কাছে বাংলাদেশকে পরাধীন হতে দেওয়া হবে নাÑএমন আকাক্সক্ষা থেকেই ৭ নভেম্বরের ঘটনা ঘটেছিল।’

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, তার সব অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ৭ নভেম্বর না ঘটলে বাংলাদেশ নামের দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকত না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

ঢাবিতে শিক্ষার্থীকে এক টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে

ঢাবিতে শিক্ষার্থীকে এক টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে

অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশের লাঠিচার্জের বিচারের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশের লাঠিচার্জের বিচারের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচাজের্র অভিযোগ, ১৩ ঘণ্টা পর উদ্ধার গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচাজের্র অভিযোগ, ১৩ ঘণ্টা পর উদ্ধার গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

আরও পড়ুন

বিপ্লব ও সংহতি দিবস ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

সমাবেশে রাশেদ খাঁন ‘৭১ ও ২৪-এর রাজাকার’ মিলেমিশে একাকার

‘৭১ ও ২৪-এর রাজাকার’ মিলেমিশে একাকার

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম