Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

Advertisement

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

পূর্বানুমতি ছাড়া গত ১০ নভেম্বর কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের নামের তালিকা বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা আগামীকাল ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ করা হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং সব ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহণ, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়ে গত ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট পালনের নির্দেশ দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বাতিল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্লাসে উপস্থিত হননি বলে অভিযোগ উঠেছে।

এদিকে, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে আরও দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ঢাবির কর্মচারী বরখাস্ত

ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ঢাবির কর্মচারী বরখাস্ত

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

আরও পড়ুন

৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে কারা ক্লাস নেননি, জানতে চেয়েছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল

ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ঢাবির কর্মচারী বরখাস্ত

ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ঢাবির কর্মচারী বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম