Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চবির হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

চবির হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বণ্টনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চার দফা দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদসহ শাখা, হল ও অনুষদ শাখার নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে প্রতীয়মান হয়েছে, শাহজালাল হলে ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট দেওয়া হচ্ছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

ছাত্রশিবিরের চার দফা দাবির মধ্যে রয়েছে—শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আওতায় এনে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা; প্রচলিত নীতিমালা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া সব সিট বাতিল করা; হলের সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশ করা এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা।

সিট বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন বিবেচনায় না আসে, তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে শাহজালাল হলের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চবির হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

চবির হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও তন্বী বরখাস্ত

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও  তন্বী বরখাস্ত

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম