Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

Advertisement

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে রুস্তম মোড়ল (৭০) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ লতা বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর মোড়লপাড়ার রাহেন উদ্দিন মোড়লের ছেলে।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে রুস্তম মোড়ল ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে প্রতিবেশী শাহানারা বেগম ওই বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে রুস্তম মোড়ল পালিয়ে যান। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আসামি রুস্তম মোড়লকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এ সাজা দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

যশোরে ১৪ মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

যশোরে ১৪ মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

আরও পড়ুন

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম