Logo
Logo
×

Advertisement

জাতীয়

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

Advertisement

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নির্বাচন নিয়ে জটিলতার মধ্যে নতুন করে গঠিত নির্বাচন কমিশনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে আগের তিন সদস্যের নির্বাচন কমিশনকে পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী অবশিষ্ট নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। আদেশের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে এ নির্বাচন শেষ করতে বলা হয়েছে।

২৩ নভেম্বর (সোমবার) বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট পিটিশন নম্বর ১৩২৫৭/২০২৬-এর সম্পূরক আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।

আদালতের আদেশে ২০২৬ সালের ২৭ অক্টোবর জারি করা সংশ্লিষ্ট সার্কুলারের কার্যকারিতা ও এর পরবর্তী কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি ওই সার্কুলার এবং ৪ নভেম্বরের স্মারক কেন বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সম্পূরক রুল জারি করেছেন আদালত।

আগের তিন সদস্যের নির্বাচন কমিশনকে সাচিবিক, আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত পর্যবেক্ষণে বলেন, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্বাচন না করে আগের কমিশন ভেঙে নতুন কমিশন গঠন এবং নতুন তফসিল ঘোষণা আপিল বিভাগের আদেশকে ব্যর্থ করার একটি কৌশল বলে মনে হয়। এ ধরনের কর্মকাণ্ড আদালত প্রশ্রয় দেবেন না।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী ও আইনজীবী মো. সাদ্দাম হোসেন। বিডিআরসিএসের চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী শেখ মো. জাকির হোসেন ও আইনজীবী মো. শহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট

আরও পড়ুন

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম