Logo
Logo
×

Advertisement

জাতীয়

১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

সামাজিক যোগাযোগমাধ্যম

Advertisement

১৬ বছর বা এর কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, কমিটিতে অবশ্যই সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে হবে।

একটি রিট আবেদনের শুনানি শেষে আজ রোববার বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এসব নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একইসঙ্গে, ১৬ বছর বা তার কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীরের এ রিট করেছিলেন। আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন তিনি।

দস্তগীর বলেন, 'কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা কোনো বিধিনিষেধ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং নানাভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে অনেক শিশু একাকিত্ব ও বিষণ্নতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে, যা তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।'

আইসিডিডিআর,বির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই আইনজীবী বলেন, ঢাকায় প্রতি ৫ শিশুর মধ্যে ৪ জনের বেশি অর্থাৎ, ৮৩ শতাংশ শিশু দিনে ২ ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনে কাটায়। এটি আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সীমার চেয়ে অনেক বেশি।

গবেষণায় দেখা যায়, ডিজিটাল ডিভাইসে বেশি সময় ব্যয় করা শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথা অনুভব করে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুর রিল দেখার অভ্যাস কমাতে চান? ফোনের এই ৫ সেটিংস বদলে নিন আজই

শিশুর রিল দেখার অভ্যাস কমাতে চান? ফোনের এই ৫ সেটিংস বদলে নিন আজই

ফেসবুকে অপরিচিতদের ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে

ফেসবুকে অপরিচিতদের ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে

সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো

সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো

কারাগারের চার দেয়ালে আটকে ৩৫০ ফিলিস্তিনি শিশুর শৈশব

কারাগারের চার দেয়ালে আটকে ৩৫০ ফিলিস্তিনি শিশুর শৈশব

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন

ফেসবুক-ইউটিউবের আয় কি হালাল?

ফেসবুক-ইউটিউবের আয় কি হালাল?

আরও পড়ুন

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ

‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম