Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

Advertisement

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম বলেন, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলেযোগে দুর্বৃত্তরা এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি গেটের বাইরে গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হবে। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের। কোনো একটি দুষ্কৃতকারী দল পরিকল্পিতভাবে এ অনুষ্ঠানের আগমুহূর্তে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশে এমন সন্ত্রাসমূলক কার্যক্রম চালিয়েছে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এই ছাত্রদল নেতা।

ওসি আমিনুল ইসলাম আরও বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানো কেউ গ্রেফতার হয়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় ট্রমা-স্ট্রেস’ বিষয়ক সেশন শুরু

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় ট্রমা-স্ট্রেস’ বিষয়ক সেশন শুরু

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম