Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: যুগান্তর

Advertisement

মাদারীপুর শহরের শকুণি লেকপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে স্বাধীনতা অঙ্গনে বিকাল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এনসিপির অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল টিম

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল টিম

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

পেশায় সরকারি কর্মকর্তা, পদে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক!

আরও পড়ুন

রেলকোচ সংস্কার পরিদর্শনে মন্ত্রী নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?

নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম