নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক
Advertisement
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম
ধামরাই থানা
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন অরক্ষিত ভবনের ছাদ থেকে পড়ে পাঁচ শিশু আহত হয়েছে।
তাদের মধ্যে আল আমিন হোসেন নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। মাথা ফেটে যাওয়া ও হাত-পা ভাঙা অবস্থায় তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে ধামরাইয়ের বাগনগর মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিনের বাবা বিপ্লব হোসেন ও মা খাদিজা বেগম পোশাকশ্রমিক। তারা ধামরাই পৌরসভার পাঠানটুলা মহল্লায় ভাড়া বাসায় থাকেন। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।
স্থানীয় সূত্র জানায়, বাগনগর মডেল টাউনে সাইদুর রহমান একটি বহুতল ভবন নির্মাণ করছেন। ভবনটিতে নিরাপত্তাবেষ্টনী নেই। ছাদে ওঠার সিঁড়িও অরক্ষিত। ছাদের চারপাশে বাউন্ডারি নেই। শুক্রবার আল আমিনসহ সাত শিশু ভবনটির ছাদে খেলাধুলা করছিল। এ সময় পাঁচ শিশু ছাদ থেকে নিচে পড়ে আহত হয়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, নিরাপত্তাবেষ্টনী ছাড়া ভবন নির্মাণের নিয়ম নেই। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
