Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Advertisement

ঢাকার কেরানীগঞ্জে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ফুলবানু (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিরাজুলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফুলবানু ওই এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে এবং মৃত লাল মিয়ার স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে থাকতেন। অভিযুক্ত সিরাজুল একই এলাকার মৃত মতিনের ছেলে।

নিহতের ছেলে আব্দুল কুদ্দুসের অভিযোগ, তার মা বোনের বাড়ির পাশে ছোট ভাই ইদ্রিসের বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় সিরাজুল তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চিনে ফেলায় সিরাজুল ধারালো ছুরি দিয়ে তার মায়ের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী নাজমা জানান, তার ফুফু উঠানে ঝাড়ু দেওয়ার সময় গলার চেইন ছিনতাইয়ে বাধা দিলে তাকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিবেশী বহর বাইয়া জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বৃদ্ধার লাশ দেখতে পান। স্থানীয়দের দেওয়া বর্ণনায় লাল গেঞ্জি পরা সিরাজুলকে রক্তমাখা অবস্থায় তার বাড়ি থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত সিরাজুলের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার, ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঝোপে কাঁদছিল নবজাতক, নতুন জীবন দিলেন ইউএনও

ঝোপে কাঁদছিল নবজাতক, নতুন জীবন দিলেন ইউএনও

আরও পড়ুন

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম