Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

Advertisement

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

শাহ আদ্রী ও শাহ ওয়াদি

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে এক বাংলাদেশি প্রবাসী পরিবারের দুই ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বড় ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলে শাহ ওয়াদি (১০) তীব্র জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।

দুই সন্তানকে হারিয়ে বাবা-মা এখন বাকরুদ্ধ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। আর ছেলেদের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা।

মারা যাওয়া দুই ভাই হলো শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। তাদের পৈতৃক নিবাস হবিগঞ্জের চুনারুঘাট সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

বড় ভাই আদ্রী সম্প্রতি একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এবং ছোট ভাই ওয়াদি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ভাই শাহ আদ্রী মারা যান। সেই শোক কাটিয়ে ওঠার আগেই গত বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টেফিওর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।

নিহতদের মামাতো ভাই তাজুল বাহার ও কামরুল হাসান জানান, একই পরিবারের দুটি সম্ভাবনাময় সন্তানের এমন অকালমৃত্যুর শোক সইতে পারছে না পরিবারটি। তাদের বাবা মানসিকভাবে ভেঙে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মা মেজো ছেলে শাহ আয়ানকে জড়িয়ে বিলাপ করছেন। স্বজন ও চুনারুঘাটের এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

শয্যাশায়ী বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ

শয্যাশায়ী বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ

আরও পড়ুন

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম