ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম
জহিরুল ইসলাম সরকার ও মাজহারুল ইসলাম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগামী ছয় মাসের জন্য ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ মাজহারুল ইসলাম সোহেল, সদস্য সচিব সৈয়দ আহসান টিটু এবং সাংগঠনিক সম্পাদক কাজী রবিউল আউয়ালের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে জহিরুল ইসলাম সরকারকে আহ্বায়ক এবং মাজহারুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আলম সুমন; যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম আকন্দ, জুনায়েদ বোগদাদী, প্রভাষক মাসুদ রানা, রেজাউল করিম ও ফারজানা আক্তার নুপুর। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইউনুস মিয়া; যুগ্ম সদস্য সচিব রোমান সরকার, জিয়াউর রহমান, ওমর ফারুক ও শামীম হাসান।
এছাড়া দপ্তর সম্পাদক পদে আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী আহম্মদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হাজারী, রিফাতুল ইসলাম, কাজী নাজমুল হাজারী, মিজানুর রহমান, মাহফুজুর রহমান রিয়াদ, আলামিন হোসাইন, মমিনুল ইসলাম আকন্দ, হাফেজ মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ নজরুল ইসলাম, হারুন অর রশিদ, আসাদুল নাঈম ও রাসেল আহমেদ দায়িত্ব পেয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান রুবেল এবং নারী বিষয়ক সম্পাদক পদে ফাতেমা সরকারকে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ছয় মাস এই আহ্বায়ক কমিটি ব্রাহ্মণপাড়া উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও মাঠপর্যায়ে সংগঠনকে গতিশীল করতে দায়িত্ব পালন করবে।
