লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা
Advertisement
লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা শাখায় ১৫১ সদস্য এবং পৌরসভা শাখায় ১০১ সদস্যের পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন করা হয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ পায়।
ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটিতে নুরুন নবী মহসিনকে সভাপতি ও মো. শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পৌর ছাত্রদলে মহিন উদ্দিন মহিন সভাপতি ও নেওয়াজ শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উপজেলা কমিটির উল্লেখযোগ্য পদে রয়েছেন—সহ-সভাপতি জামাল হোসেন, রেজাউল করিম ও ওমর ফারুক; যুগ্ম সম্পাদক জাকির হোসেন ও সাইফুল আলম; সহ-সম্পাদক মহিন উদ্দিন ও আল আমিন; সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান অপু, আলা উদ্দিন (অমি) ও সুমন; প্রচার সম্পাদক শাহাদাত হোসেন; এবং দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান।
পৌরসভা ছাত্রদলে সহ-সভাপতি হয়েছেন তারেক আজিজ, ইঞ্জিনিয়ার তানভির ও নাছিম আহমেদ রিড; যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম বাবু ও শামীম হোসেন; সহ-সম্পাদক সাইফুল ইসলাম ও রাসেল হোসেন; সাংগঠনিক সম্পাদক আনাফ আদনান; প্রচার সম্পাদক এনায়েত উল্যাহ এবং দপ্তর সম্পাদক মোস্তাকিমুর রহমান রাফি।
নবগঠিত কমিটির নেতারা কেন্দ্রীয় নেতৃত্ব ও জেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে লাকসাম ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
