Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ এএম

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

Advertisement

ইয়েমেনের এডেন শহরের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও আরও ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবারের (১৫ অক্টোবর) এ হামলার মাধ্যমে প্রথমবারের মতো ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদকে টার্গেট করেছে হুথিরা। আর এর মাধ্যমে দেশটিতে পূর্নাঙ্গ গৃহযুদ্ধের শঙ্কা তৈরি হচ্ছে। খবর বিবিসির।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদরদপ্তর প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অবস্থিত।

গত দুই মাস ধরেই ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের লড়াই চলছে। এরমধ্যে আজ দেশটির সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে হামলার ঘটনা ঘটল।

দেশটির সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের হত্যার উদ্দেশ্যে হুথিরা এ হামলা চালিয়েছে।

এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এ লড়াই আরও বাড়তে যাচ্ছে। যা পরে পূর্নাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেবে বলে শঙ্কা সাধারণ ইয়েমেনিদের। এরসঙ্গে সৌদি আরব ছাড়াও অন্যান্য আঞ্চলিক পরাশক্তিগুলো যুক্ত হতে পারে।

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে অন্যান্য ইসলামিক দেশগুলোর কাছে লবিং করছে সৌদি। দেশটি বলছে, হুথিরা আঞ্চলিক নিরাপত্তা এবং নৌ চলাচলের জন্য হুমকি।

আজকের হামলার মাধ্যমে হুথিরা দেখিয়েছে তারা ইয়েমেনের সরকারের মূল কেন্দ্রকে টার্গেট করতে চায়। সানা ইয়েমেনের রাজধানী হলেও এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

এই হামলার জবাবে হুথিদের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেবে ইয়েমেনি বাহিনী। তবে আলজাজিরা জানিয়েছে, সমস্যা হলো হুথিদের কোনো সদরদপ্তর নেই যেখানে পালটা হামলা হবে।

এছাড়া সশস্ত্র গোষ্ঠীটির নেতারা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে থাকার কৌশল অবলম্বন করছেন।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মন্ত্রিসভা বলেছে, এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে চালানো হামলা হুথিদের ক্রমবর্ধমান উত্তেজনা সৃষ্টির কর্মকাণ্ডেরই অংশ। এর মধ্যে তাইজ ও লাহিজ এবং সৌদি আরবের বেসামরিক এলাকাগুলোতে হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। 

ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি এডেনে হুথিদের হামলার নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন এবং এই হামলা তাদের অপরাধমূলক আচরণের ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন।

জিনদানি বলেন, সরকার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি অঙ্গীকার করে বলেন, ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও অন্যান্য যুদ্ধক্ষেত্রে হুথিদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের সেনাদের মনোবল এই হামলার ঘটনায় একটুও কমবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের

মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ নিয়ে যা বলল হুথিরা

মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ নিয়ে যা বলল হুথিরা

মদিনায় ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

মদিনায় ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল তিন দেশ

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল তিন দেশ

সৌদিকে ফের হুঁশিয়ারি, লক্ষ্য এবার দুই জায়গা

সৌদিকে ফের হুঁশিয়ারি, লক্ষ্য এবার দুই জায়গা

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

বিষাক্ত ধোঁয়াশা থেকে বাঁচতে আকাশে বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া

বিষাক্ত ধোঁয়াশা থেকে বাঁচতে আকাশে বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম