Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৮৭ হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

৮৭ হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ৭৭৯টি সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ৭৭৯টি সামরিক অভিযান চালিয়ে ৮৭ জন কমান্ডার ও যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে হুথিদের ৬৩টি সামরিক যান ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে তারা।

শনিবার (২৮ নভেম্বর) ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি এসব তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রণাঙ্গনে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এতে হুথি গোষ্ঠীর ৮৭ জন কমান্ডার ও যোদ্ধা নিষ্ক্রিয় হয়েছেন।

তবে নিষ্ক্রিয় হওয়া ব্যক্তিদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, তা স্পষ্ট করেননি তিনি।

এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ক্ষেপণাস্ত্র, মর্টার ও ড্রোন হামলা চালিয়ে হুথিরা ১১ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আল-নুজাইলি। এসব হামলায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।


এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে দুই কিশোরী আহত হয়েছে। আল-দালেহ প্রদেশে হুথি স্নাইপারের গুলিতে আহত হয়েছেন আরও এক বেসামরিক নাগরিক।

তবে ইয়েমেনের সেনাবাহিনীর এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা।

২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন। ওই বছর হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়। এরপর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে।

২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। এর ফলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হয় এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।


২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা ভেঙে পড়ার পর গত জুলাইয়ে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত বেড়ে যায়।

তথ্যসূত্র: আনাদোলু 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিত করার দাবি সৌদির

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিত করার দাবি সৌদির

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, নিয়ন্ত্রণে সশস্ত্র ব্যক্তিরা

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, নিয়ন্ত্রণে সশস্ত্র ব্যক্তিরা

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলা, আহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলা, আহত ১৬

২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৭২৬ হামলা, হতাহত ১২১ যোদ্ধা

২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৭২৬ হামলা, হতাহত ১২১ যোদ্ধা

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

আরও পড়ুন

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

৮৭ হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

৮৭ হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিত করার দাবি সৌদির

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিত করার দাবি সৌদির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম