Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনের সময় রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

Advertisement

দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এমন একটি বাগান, যেখানে বিভিন্ন রঙের ও জাতের ফুল একসঙ্গে ফুটে থাকে এবং সেই বাগানে প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্থান পুরোপুরি সংরক্ষিত রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ থাকে না। উৎসবের সর্বজনীন আহ্বান সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে এবং ভাই ভাই হিসেবে একসঙ্গে বাঁচার অনুপ্রেরণা জোগায়। সমাজে বিদ্যমান অসত্য ও দানবীয় শক্তিকে বিনাশ করে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠাই দুর্গাপূজার মূল মর্মবাণী।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত হতে পারে, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে অধিকার সবার সমান। প্রতিটি মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে, শান্তিতে ও নিরাপত্তার সঙ্গে পালন করতে পারে, তা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।

বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে পূজার ছুটি বৃদ্ধি, পূজা মণ্ডপগুলোতে বরাদ্দ বাড়ানো এবং পুরোহিত ও সেবায়েতদের জন্য সম্মানীর বিষয়টি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের হাজার বছরের আবহমান সংস্কৃতি ও সম্প্রীতির ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, আমরা শত শত বছর ধরে একই পোশাক, একই ভাষা ও লোকজ সংস্কৃতির অংশ হয়ে মিলেমিশে বসবাস করছি। এ দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি-বিদেশি নানা চক্রান্ত হতে পারে, তবে ধর্মপ্রাণ ও অসাম্প্রদায়িক জনতা তা কখনো সফল হতে দেবে না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ পাল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পাবেন না যারা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পাবেন না যারা

কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

ইশরাক ইস্যুতে মারুফ কামাল কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

ইশরাকের পদত্যাগ ইস্যুতে গতকাল কী ঘটেছিল

শফিকুল আলমের পোস্ট ইশরাকের পদত্যাগ ইস্যুতে গতকাল কী ঘটেছিল

আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

আরও পড়ুন

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

হাসনাত আবদুল্লাহর পোস্ট সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম