Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

বাচ্চু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। এরপর তাকে নজরদারিতে রেখে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। 

এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর নগরের লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর কোতোয়ালি থানায় হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সলিমউল্লাহ বাচ্চু ২০১৫ সালের চসিক নির্বাচনে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একই ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দেশের সব সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করার আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মো. জাহেদুল কবির জানান, নগরীর বিভিন্ন স্থানে নাশকতার সংশ্লিষ্টতা পাওয়ায় সাবেক কাউন্সিলর বাচ্চুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টহলে বের হয়ে দিনদুপুরে নিজেদের গাড়ি খোয়াল পুলিশ

টহলে বের হয়ে দিনদুপুরে নিজেদের গাড়ি খোয়াল পুলিশ

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

দুই বছরের সাজাপ্রাপ্ত ‘ওসি কামাল’ গ্রেফতার

দুই বছরের সাজাপ্রাপ্ত ‘ওসি কামাল’ গ্রেফতার

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

গত ১৭ বছরে রেল খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে: মীর হেলাল

গত ১৭ বছরে রেল খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে: মীর হেলাল

আরও পড়ুন

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

ফরিদপুরে স্ত্রীর ‘পরকীয়ায় অতিষ্ঠ’ স্বামী যা করলেন

ফরিদপুরে স্ত্রীর ‘পরকীয়ায় অতিষ্ঠ’ স্বামী যা করলেন

টহলে বের হয়ে দিনদুপুরে নিজেদের গাড়ি খোয়াল পুলিশ

টহলে বের হয়ে দিনদুপুরে নিজেদের গাড়ি খোয়াল পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম