দুই বছরের সাজাপ্রাপ্ত ‘ওসি কামাল’ গ্রেফতার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ এএম
কামাল হোসেন ভুঁইয়া ওরফে ওসি কামাল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেন ভুঁইয়া ওরফে ‘ওসি কামালকে’ গ্রেফতার করেছে এসআরবি।
সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।
গ্রেফতার কামাল হোসেন ভুঁইয়া (৫৩) সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল কাইয়ুম।
গ্রেফতার এড়াতে কামাল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে কসবা থানায় চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, পুলিশ অ্যাসল্ট ও সন্ত্রাসবিরোধীসহ মোট আটটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

