Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন

ছবি: ভিডিওর স্ক্রিনশট

Advertisement

নেত্রকোনার বারহাট্টা উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

 পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুষ্কৃতকারীরা স্টেশনে আগুন দিয়ে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আগুন লাগানোর পরপরই তাদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

 খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রল বা কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে প্ল্যাটফর্মের পিলারগুলো লোহার তৈরি হওয়ায় কাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি।

এদিকে অগ্নিকাণ্ডে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম।

তিনি জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের তথ্যানুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভিডিও করে পালিয়ে যায়। বন্ধ থাকা এই প্ল্যাটফর্মটিতে কোনো বড় ক্ষতি হয়নি এবং রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

 এর আগে নেত্রকোনার বারহাট্টার উপজেলার পাটলী ও  সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

আরও পড়ুন

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন

দুই বছরের সাজাপ্রাপ্ত ‘ওসি কামাল’ গ্রেফতার

দুই বছরের সাজাপ্রাপ্ত ‘ওসি কামাল’ গ্রেফতার

ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম