Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

Advertisement

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পল্লবী থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিঙ্ক পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি পুড়ে যায়।

পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, বাসটি দুপুর থেকে ওই স্থানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বনানী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান দুটি বাসে আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন— প্রশ্নে যা বলল জামায়াত

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন— প্রশ্নে যা বলল জামায়াত

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা

শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা

আরও পড়ুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

পোস্তগোলা ব্রিজে শতাধিক ল্যাম্পপোস্ট, তবুও সন্ধ্যা নামলেই অন্ধকার!

পোস্তগোলা ব্রিজে শতাধিক ল্যাম্পপোস্ট, তবুও সন্ধ্যা নামলেই অন্ধকার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম