Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

Advertisement

চট্টগ্রামের খাতুনগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে লাঠিসোটা নিয়ে ২০ থেকে ৩০ জন ওই প্রতিষ্ঠানের নিচতলায় এলোপাতাড়ি ভাঙচুর চালায় এবং দারোয়ানকে মারধর করে।

এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাসহ তিনজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা তানজিরুল হক এবং তার সহযোগী অনিক দত্ত ও শাহাবুদ্দিন।

এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি যুগান্তরকে বলেন, খাতুনগঞ্জের ওই ভবনটি তারা এমইবি গ্রুপের লিয়াজোঁ কার্যালয় হিসেবে ব্যবহার করেন। ভবনটির নিচতলায় মেরামতের কাজ চলছিল এবং ওপরের তলায় হিসাবরক্ষণ (অ্যাকাউন্টস) কার্যালয় রয়েছে।

মঙ্গলবার দুপুরে হঠাৎ ২০ থেকে ২৫ জন যুবক লাঠিসোটা নিয়ে এসে দারোয়ানকে মারধর করে এবং কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে তিনজনকে ধরে পুলিশে দেন।

খাতুনগঞ্জের মতো ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্রে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এমন হামলাকে উদ্বেগজনক মন্তব্য করে শামসুল আলম বলেন, জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির আওতায় আনা না হলে ব্যবসায়ীরা এই এলাকা থেকে মুখ ফিরিয়ে নেবেন। দেশের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই খাতুনগঞ্জ থেকেই উঠে এসেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক যুগান্তরকে বলেন, খাতুনগঞ্জে শিল্পগ্রুপের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

গত ১৭ বছরে রেল খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে: মীর হেলাল

গত ১৭ বছরে রেল খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে: মীর হেলাল

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

‘আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করব’

‘আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করব’

রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর

রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম