Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি

Advertisement

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। 

তবে, কী কারণে চিন্ময়কে চট্টগ্রাম থেকে হাই সিকিউরিটি সম্পন্ন কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে তা জানানো হয়নি। তিনি কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে সংযুক্ত হয়ে মামলায় হাজিরা দেবেন বলে জানান সংশ্লিষ্টরা। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে নগরীর কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তার সমর্থকরা প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করে। এর একপর্যায়ে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়ে সাক্ষীগ্রহণ পর্যায়ে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করব’

‘আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করব’

রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর

রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা

কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেদের ৩০ ঝুপড়ি ঘর

চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেদের ৩০ ঝুপড়ি ঘর

‘তুই আমার বাপ, আর মারিস না’, আকুতির পরও ছুরিকাঘাত

‘তুই আমার বাপ, আর মারিস না’, আকুতির পরও ছুরিকাঘাত

আরও পড়ুন

আগাম আলুতে কৃষকের মুখে হাসি

আগাম আলুতে কৃষকের মুখে হাসি

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন ডিআইজি

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন ডিআইজি

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— স্ট্যাটাসের পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— স্ট্যাটাসের পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি-পুড়িয়ে মারার হুমকি!

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি-পুড়িয়ে মারার হুমকি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম