Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে কুমির উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীরা। কুমিরটি গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ কুমিরটিকে গ্রহণ করে। পরে এটিকে পার্কের কুমির বেষ্টনীতে রাখা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরেন উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মীরা। পরে এটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।

বন বিভাগ সূত্র জানায়, মাস দুয়েক আগে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখা গিয়েছিল। পরে ওই পুকুরে আর কুমিরটিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। ওই পুকুরের প্রায় ২০০ মিটার দূরে গত মঙ্গলবার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুরে আবারও কুমির দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কুমির দেখতে পাওয়া পুকুরে জাল ফেলে সেটিকে ধরা হয়।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওই সময় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল। কিন্তু কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যাওয়ায় সেটিকে শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধারের অভিযান শুরু হয়। প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি বেরিয়ে যায়। দ্বিতীয় দফায় চেষ্টা করেও সেটিকে আটক করা সম্ভব হয়নি। পরে বিকালে তৃতীয় দফায় জাল টানার পর কুমিরটি ধরা পড়ে। উদ্ধার হওয়া কুমিরটি তিনগাঁও এলাকায় আগে দেখা যাওয়া সেই কুমির বলে জানান তিনি।

ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, কুমিরটি লম্বায় ৮ ফুট। এই প্রজাতির কুমির দেশের সংরক্ষিত অঞ্চলে খুব অল্প পরিমাণে আছে। নদী থেকে বেশ দূরত্বে পুকুরটির অবস্থান। ওই পুকুরে কুমিরটি কীভাবে এলো, তা স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত করা হবে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, মিঠাপানির কুমিরটিকে রাত সাড়ে ১০টার দিকে পার্কে আনা হয়েছে। পার্কে আনার পর রাতেই কুমিরটিকে বেষ্টনীতে রাখা হয়েছে। ওই বেষ্টনীতে আগে একটি মাদি কুমির ছিল। নতুন আনা কুমিরটি পুরুষ। আগের মাদি কুমিরটি পুরুষ সঙ্গী পাওয়ায় এখানে প্রজননের সম্ভাবনা দেখা দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম