Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

ছবি: সংগৃহীত

Advertisement

গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে এ রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যেতে শুরু করে। বুধবার সন্ধ্যা থেকে বন্ধ থাকা এ সড়কে শুক্রবার সকাল ৬টার পর বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস সকাল থেকে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহণ কাউন্টারগুলো।

বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের অধিকাংশ বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যাতায়াত করে। এসব বাস গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে চলাচল করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কারণে ওই রুটে বাস চলাচল স্থগিত রাখেন পরিবহণ মালিকরা।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বৃষ্টির মধ্যেও নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়ক ও মহাসড়কের বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন।

গোপালগঞ্জের ইমাদ, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহণের কাউন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা থেকে বাগেরহাটগামী দোলা পরিবহণের যাত্রী শামসুর রহমান বলেন, বুধবার রাত থেকে তিনি ঢাকায় আটকে ছিলেন। গোপালগঞ্জে সংঘাত ও সড়ক অবরোধের কারণে কোনো বাস চলছিল না। শুক্রবার সকাল ৬টার পর বাস চলাচল শুরু হয়েছে।

শামসুর রহমান জানান, পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা দিয়ে গোপালগঞ্জে প্রবেশের পর সড়কের ওপর কাটা গাছপালা পড়ে থাকতে দেখেছেন। কিছুটা সরানো হলেও সড়ক পুরোপুরি পরিষ্কার করা হয়নি। তবে এসব প্রতিবন্ধকতা পাশ কাটিয়েই যানবাহন চলাচল করছে।

বাগেরহাট থেকে ঢাকাগামী দোলা পরিবহণের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, সকাল থেকে সব বাস চলছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই। সড়কে পড়ে থাকা গাছপালার কারণে চলাচলে তেমন অসুবিধা হচ্ছে না। তবে বৃষ্টির কারণে গাড়ি কিছুটা ধীরগতিতে চলছে।

এদিকে বুধবার সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়তে শুরু করেন পণ্যবাহী বিভিন্ন যানবাহনের চালকরা। এতে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়ে। বৃহস্পতিবার রাত ১০টার পর এসব যানবাহন নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

রাশেদ খাঁন ‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন, চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা

গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন, চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

সোনারগাঁওয়ে বাস-ট্রাকে আগুন

আরও পড়ুন

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম