Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

Advertisement

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা চলছে। মধ্যাহ্নবিরতি পর্যন্ত দানবক্সের টাকা গণনায় ১০ কোটি টাকা পাওয়া গেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী বিষয়টি নিশ্চিত করেছেন। 

একইদিন সকাল ৭টায় এসব দানবাক্স খোলা হয়। দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে পাগলা মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে দিনব্যাপী চলবে টাকা গণনার কাজ। রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

সকাল সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেন। এ সময় জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো সাধারণত প্রতি তিন মাস পরপর খোলার কথা। তবে, অনিবার্য কারণে প্রায়ই এর ব্যত্যয় ঘটে। এবার ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে এসব দানবাক্স। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেবার দানবাক্স থেকে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যালঙ্কার পাওয়া যায়।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা

খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা

রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা

পাগলা মসজিদে দানের টাকার নতুন রেকর্ড

পাগলা মসজিদে দানের টাকার নতুন রেকর্ড

পাগলা মসজিদে মিলল ৪৩ বস্তা টাকা, গণনায় ৬ শতাধিক লোক

পাগলা মসজিদে মিলল ৪৩ বস্তা টাকা, গণনায় ৬ শতাধিক লোক

আরও পড়ুন

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম