Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ এএম

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

Advertisement

৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে। সেখানে দিনব্যাপী চলছে টাকা গণনার কাজ। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নিচ্ছেন।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গণনার কাজে অংশ নিচ্ছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এ কাজে যুক্ত রয়েছেন।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও বিভিন্ন কারণে এবার ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা

রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা

পাগলা মসজিদে দানের টাকার নতুন রেকর্ড

পাগলা মসজিদে দানের টাকার নতুন রেকর্ড

পাগলা মসজিদে মিলল ৪৩ বস্তা টাকা, গণনায় ৬ শতাধিক লোক

পাগলা মসজিদে মিলল ৪৩ বস্তা টাকা, গণনায় ৬ শতাধিক লোক

আরও পড়ুন

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

আজ যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

আজ যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম