Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আজ যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ এএম

আজ যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বিদ্যুৎ থাকবে না। সংগৃহীত ছবি

Advertisement

বৈদ্যুতিক খুঁটি মেরামত এবং নতুন খুঁটি স্থাপনের জন্য আগামীকাল শনিবার (২০ নভেম্বর) জামালপুর সদরের নান্দিনা অঞ্চল এবং মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিষয়টি করেছেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহিদুল ইসলাম।

এর আগে, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি শাখার ডিজিএম আবু তৈয়ব মো. জহুরুল আলমের সই করা চিঠিতে এ বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ডাবল সার্কিট ফিডারের বৈদ্যুতিক খুঁটি মেরামত এবং নতুন খুঁটি স্থাপনের জন্য ওই ফিডারের জামালপুর সদরের নান্দিনা অঞ্চল এবং মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং ট্রিপল সার্কিট ফিডারের সুইচিং রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩ কেভির মাদারগঞ্জ উপজেলা ফিডারে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহিদুল ইসলাম বলেন, পূর্বনির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের সহযোগিতা প্রত্যাশা করে।

আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন হলে তাও জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদ্যুৎ নেই, পানি নেই এ কেমন স্বাস্থ্যকেন্দ্র

বিদ্যুৎ নেই, পানি নেই এ কেমন স্বাস্থ্যকেন্দ্র

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

আজ যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

আজ যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ পরিচয়ে ওসিকে হুমকি ‘গ্রেফতার করলে বংশ শেষ করে দেব’

‘গ্রেফতার করলে বংশ শেষ করে দেব’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম