Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ছাত্রলীগ পরিচয়ে ওসিকে হুমকি

‘গ্রেফতার করলে বংশ শেষ করে দেব’

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘গ্রেফতার করলে বংশ শেষ করে দেব’

ওসি মোহাম্মদ আব্দুল হালিম

Advertisement

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাত বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একাধিক বার্তায় এসব হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি। আইনশৃঙ্খলা রক্ষায় দুঃসাহসিক অভিযানের জন্য এর আগেও কয়েকবার তিনি হুমকি পেয়েছিলেন। প্রাণনাশের হুমকি দিয়ে বুধবার রাতে হোয়াটসঅ্যাপে বার্তাগুলো পাঠানো হয়। ওইদিনই থানায় জিডি করেন ওসি। তবে শুক্রবার বিষয়টি জানাজানি হয়। পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিয়েছেন।

জিডি সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর পাঠানো বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় বিভিন্ন হুমকি দেওয়া হয়। বার্তায় ওই ব্যক্তি উল্লেখ করেন-‘পরিবার শেষ করে দেব। বংশ শেষ করে দেব। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে। তুই যদি তোর চিন্তা করিস। জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’ আরেক বার্তায় তিনি লেখেন-‘হাউ আর ইউ, উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি। ইফ ইউ কিপ ওন ডুয়িং হোয়াট ইউ ডিড উই উইল টেক অ্যাকশন ভেরি সুন।’ এরপর পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম জোরারগঞ্জ থানায় জিডি করেন। একাধিক সূত্র জানায়, হুমকিদাতার নম্বর শনাক্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জোরারগঞ্জ থানার এসআই মতিউর রহমান বলেন, এ থানাধীন খিলমুরারী গ্রামে গড়ে ওঠা দুর্ধর্ষ ডাকাতচক্রকে শায়েস্তা ও নিশ্চিহ্ন করার পর ওসি অনেকবার হুমকির শিকার হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করার ফলে তিনি অনেকের শত্রু হয়েছেন। এ বিষয়ে ওসি আব্দুল হালিম বলেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি। পাশাপাশি আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। এমন হুমকিতে আমি ভীত নই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

আরও পড়ুন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম