Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

মীরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকার বাবুর তেলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

চট্টগ্রামের মীরসরাইয়ে পুলিশের টহল গাড়ির পেছনে এসি বাসের ধাক্কায় দুই এসআইসহ পুলিশের চার সদস্য এবং দুই পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকার বাবুর তেলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এসি সোহাগ এলিট পরিবহণের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ছয়জন আহত হন।

আহতরা হলেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক ও কনস্টেবল রানা। এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত আরিফ ও সাফায়েত আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই পুলিশ সদস্য শফিক ও রানাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

আরও পড়ুন

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন

বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম