Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

Icon

বাসস

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

ফাইল ছবি

Advertisement

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৯৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ১৯৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন, পরোয়ানামূলে ১০০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মাদক বহনকারী ৩ জন এবং মাদকসেবী ৫৯ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৬ মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময়ে মাদকদ্রব্য সংক্রান্ত ৩৯টি মামলা দায়ের করা হয়।

অভিযানে ৩৩ হাজার ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদ, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৬৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারদের সংখ্যা হলো—চট্টগ্রামে ৪৮, কক্সবাজারে ৯, কুমিল্লায় ৪০, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ১৫, ফেনীতে ১৭, লক্ষ্মীপুরে ১২, রাঙামাটিতে ৪ এবং খাগড়াছড়িতে ৪ জন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২৩০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে চট্টগ্রামে ৪৩, কক্সবাজারে ১৭, কুমিল্লায় ২১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২১, নোয়াখালীতে ১৮, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৩৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ৮ এবং বান্দরবানে ৬ জন রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিনেতা তমাল মাহবুব আটক

অভিনেতা তমাল মাহবুব আটক

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জবি ছাত্রদল

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জবি ছাত্রদল

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আরও পড়ুন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম