Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে লাঠি হাতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নানুপুর বাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নুরুল করিমের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নানুপুর বাজারে নুরুল করিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল লাঠি হাতে বাজারের বিভিন্ন সড়কে মিছিল করে। পরে মিছিলের একটি ভিডিও নুরুল করিম নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা। ফটিকছড়ি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তারা কেন মিছিলকারীদের আটক করছে না? অথচ বিগত সরকারের আমলে আমরা রাস্তায় দাঁড়াতেও পারিনি।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম বলেন, পুলিশের অবহেলার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে এমন কর্মসূচি পালন করার সুযোগ কিভাবে পেলেন, সেটি খতিয়ে দেখা দরকার।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, দুপুরে তারা মিছিল করেছে। এখনো কাউকে আটক করতে পারিনি। অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪৭

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

আরও পড়ুন

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম