Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ছবি: যুগান্তর

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুক্রবার (২০ নভেম্বর) নগরীর শিশু পার্কসংলগ্ন বরফকল এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর উদ্যোগে এবং সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন, খাবার, উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তার পরিকল্পনা রয়েছে। 

অনুষ্ঠানে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া এসএনডিসির সভাপতি সফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম শুভ, আইটি সেক্রেটারি নেয়ামুল রনি এবং আমাদের পাঠশালার নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার

জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

আরও পড়ুন

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম