Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৬২টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।  

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংগঠন ইউট্যাবের মহাসচিব, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

অনুষ্ঠানে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, প্রচলিতভাবে কেক কেটে জন্মদিন উদযাপনের পরিবর্তে বৃক্ষরোপণের মতো ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় ছাত্রদলকে সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ইতোমধ্যে বৃক্ষরোপণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি গাছগুলোও রোপণ করা হবে। 

তিনি বলেন, জলবায়ু সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বিএনপির ৩১ দফার ২৯ নম্বর দফায়ও পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বিশেষ কর্মসূচির কথা বলা হয়েছে। বৃক্ষরোপণ ও নদী খননের মাধ্যমে কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যা মোকাবিলা করা যায়, তার পরিকল্পনা এতে রয়েছে।  

মোর্শেদ হাসান খান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় দেশজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। জন্মদিন উপলক্ষে রোপণ করা গাছগুলো যেন নষ্ট না হয়, সে বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণত জন্মদিন পালনের আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন। ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হলেও তিনি বিনয়ের সঙ্গে সেগুলো এড়িয়ে যান। তবে বর্তমান সরকার সবুজায়ন ও বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬২টি গাছ রোপণের প্রতীকী কর্মসূচি নেওয়া হয়েছে। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় বৃক্ষরোপণের জন্য প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এ উদ্যোগে অনুমতি দিয়ে কর্মসূচি আয়োজনের সুযোগ করে দিয়েছে। এ জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের অন্যতম লক্ষ্য ছিল জনগণের ভোটে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে দেখা। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের মাটি ও মানুষের সেবা করবেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এ সময় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ

বাকৃবিতে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষ, আহত ৮

বাকৃবিতে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষ, আহত ৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

আরও পড়ুন

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে কড়াকড়ি, ১১ নির্দেশনা

অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে কড়াকড়ি, ১১ নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম