Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কূটনৈতিক প্রতিবেদক ও সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংগৃহীত ছবি

Advertisement

বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে বা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। শুক্রবার সিলেটের দাড়িয়াপাড়ার বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষতিপূরণ আদায় ও রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে কাজ করবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগানে পরিণত হয়েছে।

সিলেটে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের আইনের শাসনব্যবস্থাও তা স্পষ্ট করেছে। তিনি বলেন, আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দীর্ঘ হাত থেকে কেউ রেহাই পাবে না। যারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন্ন করার চেষ্টাকারীদেরও আইনের মুখোমুখি করা হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাদেরও ধ্বংস করা শুরু করেছেন।’

এসব কর্মকাণ্ডে সরকার চাপে রয়েছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?’ তার দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই আতঙ্কিত। তারা হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আইসিজে। গাম্বিয়া মামলার বাদী হিসাবে রায় অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিতে পারে। সে ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে।

হুমায়ুন কবির বলেন, ‘প্রক্রিয়া অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে আমরা জোরালো পদক্ষেপ নেব। তখন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীজনকে নিয়ে কাজ করব। এখানে অনেকগুলো সংস্থাকে যুক্ত করার প্রক্রিয়া লাগবে।’

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের প্রত্যাবাসন যেন নিরাপদ হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আইসিজের রায়ের বড় অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো।’ তিনি আরও বলেন, ‘তাদের আগামীকাল ফেরত পাঠালেই সেটা নিরাপদ হবে না। তাই রাখাইন রাজ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের, যেখানে তারা যেতে পারবে এবং জীবন যাপন করতে পারবে।’ এ জন্য বাংলাদেশ জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। পেট্রোলবোমা মেরে দেশের মানুষকে আতঙ্কিত করা যাবে না। দেশের মানুষ এসব কর্মকাণ্ড ঘৃণা করে।

তিনি বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের জায়গা নেই। তাদের এসব কর্মকাণ্ডের অবসান হবে। বর্তমানে তাদের তৎপরতা বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সীমিত হয়ে এসেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবে বাংলাদেশে আতঙ্ক ছড়াতে পারবে না। বরঞ্চ তারাই এখন আতঙ্কে ভাগছে। তিনি বলেন, ‘‘একটা পেট্রোলবোমা মারল, ‘জয় বাংলা’ বলেই দৌড়। জয় বাংলা হচ্ছে এখন আওয়ামী সন্ত্রাসীদের পালানোর স্লোগান।’’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার বৈঠক

বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার বৈঠক

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আরও পড়ুন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম