Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার বৈঠক

Icon

বাসস

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোদি সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: মন্ত্রণালয়

Advertisement

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা হয়।

রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আলোচনা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে আলোচনার দ্রুত অগ্রগতির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগসহ চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। 

হুমায়ুন কবির বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই বাস্তবসম্মত ও দূরদর্শী উপায়ে জাতি গঠনের পথে এগিয়ে যাচ্ছে।

উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্র খুঁজে দেখার বিষয়ে পারস্পরিক আগ্রহের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপক্ষীয় অনুষ্ঠানের ফাঁকে শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে তার পূর্ববর্তী আলোচনার কথাও স্মরণ করেন।

২০২৫ সালের নভেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফরেন অফিস কনসালটেশনের (পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক) সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। পরবর্তী কনসালটেশন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুই দেশের দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

আরও পড়ুন

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

আনসার, বিআইআইএসএসসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

আনসার, বিআইআইএসএসসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার বৈঠক

বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার বৈঠক

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম