Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর

সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এডিবির হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

Advertisement

শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এডিবির হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। 

এ সময় দেশের শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।   

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষা খাতের এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এডিবি বাস্তবভিত্তিক সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সাক্ষাৎকালে এডিবির পরিচালক জি সুন সং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষা খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে এডিবির বিভিন্ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং আরো কয়েকটি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এডিবি বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে আগ্রহী বলে তিনি জানান।

এ সময় এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাটসুনাগা, কান্ট্রি অপারেশনস হেড চন্দন সাপকতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুনর্নিরীক্ষণে ফল বদলালে ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

পুনর্নিরীক্ষণে ফল বদলালে ঢাবিতে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রবাসী কল্যাণমন্ত্রী সরকারি খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার ‘জুলাই যোদ্ধা’

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার ‘জুলাই যোদ্ধা’

সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত

সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম