Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না: সংসদে আইনমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না: সংসদে আইনমন্ত্রী

জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

Advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার চলমান সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। 

তিনি বলেছেন, আদালত প্রাঙ্গণে এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি। আমরা আশ্বস্ত করতে চাই, ন্যায়বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেটা আমরা লক্ষ্য রাখছি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, বিষয়টি আমারও দৃষ্টিতে এসেছে। যখন তাকে আদালত পর্যন্ত পৌঁছানো হয়, সেটি আইনমন্ত্রীর জুরিসডিকশনের মধ্যে পড়ে না।  

তারপরও যখন এটা আমাদের দৃষ্টিতে এসেছে, এরপর যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে (আদালত থেকে), তখন একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন সেভাবে ফেরত পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে বিগত ১৬-১৭ বছরে যত গুম হয়েছে, খুন হয়েছে, গায়েবি মামলা হয়েছে; জুলাই গণ-অভ্যুত্থানে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে- প্রত্যেকটি ঘটনার বিচার হবে। আমরা ন্যায়বিচারের পথ ধরে এগিয়ে যাব। 

মন্ত্রী বলেন, ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলার যে সমস্ত জায়গায় মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেই সমস্ত জেলাতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং আইসিটির চিফ প্রসিকিউটরের নেতৃত্বে টিম যাবেন তদন্ত করতে।

তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সংশ্লিষ্টদের মানবতাবিরোধী অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাণিজ্যিক আদালত আইনকে আরও যুগোপযোগী করতে চাই: আইনমন্ত্রী

বাণিজ্যিক আদালত আইনকে আরও যুগোপযোগী করতে চাই: আইনমন্ত্রী

দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান

দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান

দেশে ফিরে হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কিনা প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী

দেশে ফিরে হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কিনা প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী

হাসিনাকে ফুল দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

হাসিনাকে ফুল দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী

স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী

হত্যা মামলাও রাজনৈতিক হলে প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

হত্যা মামলাও রাজনৈতিক হলে প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

আরও পড়ুন

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯৭ হাজার ৯২৭ কোটি টাকা: বাণিজ্যমন্ত্রী

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯৭ হাজার ৯২৭ কোটি টাকা: বাণিজ্যমন্ত্রী

বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না: সংসদে আইনমন্ত্রী

বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না: সংসদে আইনমন্ত্রী

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম