Logo
Logo
×

Advertisement

জাতীয়

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

Icon

বাসস

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

Advertisement

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব ধরনের মামলা নির্ধারিত প্রক্রিয়া ও সরকারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে যাচাইয়ে প্রমাণিত হলে হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ থাকবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারও বিরুদ্ধে মামলা থাকলে যত দ্রুত সম্ভব প্রত্যাহারের আবেদন করুন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে।

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তারা কখনো তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করেননি। বরং আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চেয়েছেন।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যথাযথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিচারাধীন মামলার সংখ্যা এবং বিচারকের সংকট নিয়ে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. কেরামত আলীর (চাঁপাইনবাবগঞ্জ-১) আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিচারকের প্রায় ৩৯৪টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, শূন্য পদগুলো পূরণের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মামলা প্রত্যাহার প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, সরকার এ ক্ষেত্রে তিন ধরনের মামলা চিহ্নিত করেছে। 

যেসব মামলায় পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেনি এবং চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর্যায়ে রয়েছে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, যেসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, শুধু মামলার এজাহার বা নথিপত্র দেখে কোনো মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা সম্ভব নয়। এ কারণে রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্বে ৫ এমপি, কোন দলের কে?

নতুন দায়িত্বে ৫ এমপি, কোন দলের কে?

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সংসদে উত্থাপন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সংসদে উত্থাপন

গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার

গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার

আরও পড়ুন

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫০ হাজার খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: মন্ত্রী

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম