Logo
Logo
×

Advertisement

জাতীয়

গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার

Advertisement

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম)। 

আদালতের নির্দেশে বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে রয়েছেন। সংসদ অধিবেশন চলাকালে আইনপ্রণেতা গ্রেফতার ও কারাগারে বন্দি থাকার আইনগত তথ্য হিসেবে বিষয়টি সোমবার জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ কার্যপ্রণালি বিধির ১৭২ বিধিতে পাওয়া নোটিশের সংশ্লিষ্ট অংশ কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুসারে সংসদে পড়ে শোনান।

অধিবেশনে স্পিকার জানান, কার্যপ্রণালি বিধির ১৭২ বিধি অনুযায়ী চিঠিটি পাওয়া গেছে। সংসদীয় বিধিবিধান অনুযায়ী অধিবেশন চলাকালে এ ধরনের কোনো লিখিত বার্তা বা চিঠি পাওয়া গেলে তা যথাসময়ে সংসদে পাঠ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

সংসদে উত্থাপিত তথ্যানুযায়ী, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় দায়ের করা ১৬৯৫ নম্বর সাধারণ ডায়েরির সূত্র ধরে সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে ন্যাম ভবনের বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরবর্তীতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা দণ্ডবিধির ৩০৬ ধারার মামলায় (মামলা নম্বর ১৬, জিআর নম্বর ১৯৭) ২১ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি রয়েছেন। সংসদ সদস্যদের আইনগত অবস্থান স্পষ্ট করতে কার্যপ্রণালি বিধির ১৭২ বিধিতে পাওয়া নোটিশটি ১৭৬ বিধি অনুসারে স্পিকার সংসদে পাঠ করেন এবং পুরো বিষয়টি সংসদ সদস্যদের অবগতির জন্য তুলে ধরেন।

ঘটনার প্রেক্ষাপট উল্লেখ করে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। 

এর আগে জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক তরুণীর সঙ্গে এই সংসদ সদস্যকে দেখা যায়। ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হলে এমপি নিজেই জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত জুন মাসে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে সংসদ সদস্যের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে একই বাসায় বসবাস করতেন মরিয়ম। তবে বিয়ের পর থেকেই স্বামী ও সতিনের হাতে ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথা পরিবারের কাছে জানিয়েছিলেন মরিয়ম।

পরবর্তীতে মরিয়মের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। 

ওই মামলাতেই জি এম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার

আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

বিকালে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

বিকালে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য

হুইপ জি কে গউছ ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

আরও পড়ুন

গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার

গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন

স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম